Thursday, 1 December 2016

Admin

“পেইস” এর সদস্য বর্ধিত সভা এবং কুড়িগ্রাম জেলার আঞ্চলিক কমিটি নির্বাচন

September 11, 2016 

বিকাল ৪.০০ ঘটিকায় উলিপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে “পেইস” এর সদস্য বর্ধিত সভা এবং কুড়িগ্রাম জেলার আঞ্চলিক কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডিএম ইমন মিয়াজি, স্হায়ী ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সাব্বির খাঁন সায়েম, উপদেস্টা পরিষদের সদস্য জনাব মোঃ সফিকুল ইসলাম এবং আমন্তিত ব্যক্তিবর্গ ।

 আলোচনা শেষে মোঃ শাহিনুল ইসলাম লিটনকে সভাপতি এবং মোঃ মাসুদ রানা কে সাধারন সম্পাদক করে আঞ্চলিক কমিটি ঘোষনা করা হয়।এছাড়াও সাংগঠনিক সম্পাদকঃ মোঃ রাসেল শাহরিয়ার রুদ্র, কর্থ সম্পাদকঃ বাদল খন্দকার, নারী বিষয়ক সম্পাদিকাঃ মোছাঃ রুমানা শিরিন জবা, শিক্ষা বিষয়ক সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মোঃসরাদার সিফাত,। উল্লেখ গত ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারী রংপুর তাজহাট জমিদার বাড়িতে আনুষ্ঠানিকভাবে “পেইস” এর যাত্রা শুরু হয় । সমাজের বিভিন্ন অসঙ্গতিকে নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে এ অলাভজনক সংগঠনটি । বিশেষভাবে দারিদ্র্য, অবহেলিত, পিছিয়ে পড়া পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটির বর্তমান ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন মেডিকেল কলেজে সদস্য আছে প্রায় তিন শতাধিক । ইতিমধ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি । সততা, নিষ্ঠা, ধৈর্য্য এবং দলবদ্ধ হয়ে আগামীতে এ সংগঠনটি এগিয়ে যাবে এবং নবনির্বাচিত কমিটিটি কুড়িগ্রাম জেলার পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে সবসময় কাজ করবে বলে আশা করেছে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও অর্থ বিষয়ক সম্পাদক সাব্বির খান সায়েম ।

Subscribe to this Blog via Email :